নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২
স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে নানা অপরাধের অভিযোগে মোট ২২ জনকে আটক করা হয়েছে। নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এরমধ্যে ওয়ারেন্টভুক্ত ৮ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।
