জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফল
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয় ১৪৫ রানের বিশাল ব্যবধানে রাজশাহী স্যাটেলাইট টাউন হাই স্কুলকে হারায়। গতকাল শুক্রবার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত খেলায় টসে হেরে লোকনাথ উচ্চ বিদ্যালয় ব্যাট করতে নেমে সাদিদের সেঞ্চুরীর সুবাদে নির্দ্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ২৮৮ রান। দলের পক্ষে সর্বোচ্চ সাদিদ ১০৭, ওসমান ৫৫,পলাশ অফরাজিত ৩৭ ও আশরাফুল ৩৩ রান করে। বিপক্ষ দলের পক্ষে রাজিউন ৫০ ও মোহায়মেনুল ৬০ রানে ২টি করে উইকেট নেন। রাজশাহী স্যাটেলাইট টাউন হাই স্কুল ২৮৯ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ৩৫.৫ ওভারে ১৪৩ রানে গুড়িয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ মনি ২৩. রাহাত ৪২. ও সিহাব ৩৩ রান করে। বিপক্ষ দলের পক্ষে আশরাফুল ২০ রানে ৫টি. পলাশ ২৩ ও ওসমান ৩৩ রানে ২টি করে উইকেট নেন।
