পোরশায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

পোরশা প্রতিনিধি

নওগাঁর পোরশায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা-২৫-এ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পোরশা উপজেলার নিতপুর উপজেলা পরিষদ ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। বক্তব্যে তিনি বলেন, “ছোট ছোট শিশুমনিদের নিয়ে আমরা গর্বিত। তারা একদিন বড় হয়ে মানুষের মতো মানুষ হবে এবং দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি তৌফিক শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক লায়ন মাসুদ রানা, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম গামা, সাবেক যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম আলী, নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিষদ ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মো. সাগর আলী। পরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট