দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের কম্বল দিলেন ইউএনও
দুর্গাপুর প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে বুদ্ধি, বাক ও শ্রবণ প্রতিবন্ধী স্কুলের অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা। গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দুর্গাপুর বুদ্ধি এবং বাক ও শ্রবণ প্রতিবন্ধী স্কুলে শিক্ষার্থীদের হাতে এসব কম্বল তুলে দেন তিনি।
এ সময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আক্কাস আলী, প্রধান শিক্ষিকা মোছা. আফরোজা খাতুন, উপজেলা প্রকৌশলী মো. রায়হানুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এস.এম শামীম আহম্মেদ, একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম, ইউএনও কার্যালয়ের কাম-কম্পিউটার সহকারী মো. সুমন আলীসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী, রাবেয়া খাতুন, ফিরোজ জাকারিয়া, মেহেদী হাসান, মতিউর রহমান, নাছিমা খাতুন ও সানাউল্লাহসহ শিক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে এ সামান্য উপহার। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারের শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে এসব কম্বল দেওয়া হয়েছে বলে জানান তিনি।
