শিবগঞ্জে বসতবাড়িতে মিলল ১৯ তাজা ককটেল, আটক ১

শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বসতবাড়িতে অভিযান চালিয়ে আমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তার বাড়ির থেকে ৮৫ গ্রাম হেরোইন ও ১৯টি ককটেল উদ্ধার করেছে। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামে এ অভিযান চালানো হয়। বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে আমিনুলের বসতবাড়ি থেকে এসব মাদকদ্রব্য ও বিস্ফোরক উদ্ধার করে। আটক আমিনুল ইসলাম উপজেলার শাহবাজপুুর ইউনিয়নের ধোবড়া গ্রামের লুৎফল হকের ছেলে।

সোমবার (২২ নভেম্বর) বিকেলে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন অপু।

তিনি বলেন, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ও পুলিশের একটি যৌথ টহল দল অভিযান পরিচালনা করে। ব্যাটালিয়নের উপ-অধিনায়কের নেতৃত্বে পরিচালিত অভিযানে আমিনুল ইসলামকে আটক করা হয়। পরে তার বাড়ি থেকে ৮৫ গ্রাম হেরোইন ও ১৯টি ককটেল উদ্ধার করা হয়। এদিকে, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে চলতি বছরের প্রথম ১০ মাসে বিজিবির রংপুর রিজিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্তে ২২১ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ১১৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। একই সময়ে এসব অপরাধে জড়িত ৬১৫ জনকে আটক করেছে বিজিবি।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট