নগরীতে জামায়াত নেতার মৃত্যুতে ডাঃ জাহাঙ্গীর ও ইমাজ উদ্দিনের শোক

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর ১৫নং ওয়ার্ডের প্রবীণ রুকন নাইমুল ইসলামের জানাযায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের আমীর ও ন্যাশনাল ডক্টর’স ফোরাম এর উপদেষ্টা অধ্যাপক ডা. মোহম্মদ জাহাঙ্গীর ও রাজশাহী মহানগরের সেক্রেটারী মোঃ ইমাজ উদ্দিন মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

গত রোববার আনুমনিক রাত সাড়ে ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) এক শোক বার্তায় নাইমুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর।

এই শোক বার্তায় রাজশাহী মহানগরের আমীর ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর ও দলের সেক্রেটারী মোঃ ইমাজ উদ্দিন মন্ডল যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট