নাচোলে বিএনপির মোটরসাইকেল শোডাউন
নাচোল প্রতিনিধি
নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের দেশব্যাপি নৈরাজ্যের বিরুদ্ধে নাচোলে বিএনপি ও অংগসহযোগী সংগঠনের আয়োজনে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে তিনটায় নাচোল বাসস্ট্যান্ডে বিএনপির দলীয় কর্যালয় থেকে ওয়ার্ড, ইউনিয়ন, পৌর ও উপজেলা থেকে আগত দলীয় নেতা-কর্মীরা একটি মোটরসাইকেল শোডাউনে অংশগ্রহণ করেন। শোডাউনটি নাচোল পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নূর কামাল, পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, সাবেক পৌর প্রশাসক কামরুজ্জামান, উপজেলা যুবদলের সভাপতি আশিক মাহমুদ, সাধারণ সম্পাদক আজিম উদ্দীন, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি আলমগীর কবির কাজল ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান মুকুল।
