নগরীতে নাশকতা মামলায় গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীতে নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) চন্দ্রিমা থানা পুলিশ। ২১ নভেম্বর সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টার দিকে মতিহার থানার খড়খড়ি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মো. মেহেদী হাসান ওরফে মুন্টু (৪৫) কে গ্রেপ্তার করা হয়। তিনি মতিহার থানার ললিতাহার গ্রামের মৃত আইয়ুব আলী ওরফে বগার ছেলে।

চন্দ্রিমা থানায় গত ১৩ নভেম্বর ২০২৬ তারিখে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা ৯ নম্বর মামলায় নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট