আল্লাহর ঘর মসজিদের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: ভূমিমন্ত্রী মিনু

স্টাফ রিপোর্টার

ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, মসজিদ আল্লাহর ঘর। দলমত নির্বিশেষে পবিত্র এ ঘরটির উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মসজিদ কমপ্লেক্সটি উন্নয়ন করা সম্ভব হবে। গতকাল শুক্রবার জুম্মার নামায শেসে রাজশাহী মহানগরীর ২৭নম্বর ওয়ার্ডের বালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, মুসলমান হিসেবে প্রত্যেকের উচিত আল্লাহর ঘর মসজিতের যত্ন নেওয়া। মসজিদের উন্নয়নে দান, সদকা করা। মসজিদ কমপ্লেক্সটির উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করে সবাইকে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন মসজিদ মন্দিরসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছে। এ মসজিদটির উন্নয়নে সহায়তা করা হবে। মসজিদ কমপ্লেক্সটি নির্মিত হলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের নামাজ আদায় ও ধর্মীয় কার্যক্রম পরিচালনায় আরও উন্নত পরিবেশ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মোঃ এরশাদ আলী ঈশা, ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি ওমর ফারুক। শুভেচ্ছা বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মুরাদ হোসেন।

আরও উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সহসভাপতি আলহাজ্ব আবু সাঈদ ও আলহাজ্ব আলতাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন ও আলহাজ্ব মোঃ আব্দুল হান্নান, কোষাধ্যক্ষ আলহাজ্ব আব্দুর রউফ সরকার সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ারুল আমিন আজবসহ অন্যান্য মুসল্লিবৃন্দ।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট