ডিগ্রি পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি

স্টাফ রিপোর্টার

আগামী ২৩ নভেম্বর হতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে ২০২৫ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষা রাজশাহী মহানগরীর নিম্নবর্ণিত ৩টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

পরীক্ষা উপলক্ষে আগামী ২৩ নভেম্বর  হতে পরীক্ষার দিনগুলোতে পরীক্ষা শুরুর ১ ঘন্টা পূর্ব হতে অর্থাৎ দুপুর ১টা থেকে ৬টা পর্যন্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (১) এর (ক) ও ২৯ (১) এর (খ) এবং ৩০ ও ৩৩ এর (খ) ধারার অর্পিত ক্ষমতাবলে উল্লিখিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন ও ব্যবহার এবং উচ্চস্বরে মাইক বাজানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ১৯ নভেম্বর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম কর্তৃক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট