নগরীতে ভ্রাম্যমাণ আদালতে ৪জনের কারাদণ্ড
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সেবনের দায়ে চার ব্যক্তিকে আটক করেছে শাহমখদুম থানা পুলিশ। পরবর্তী সময়ে ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
১৮ নভেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শাহমখদুম থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সেবনরত অবস্থায় চার ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন-চন্দ্রিমা থানার মুশরইল বাচ্চুর মোড় এলাকার মো. ইব্রাহিম শেখের ছেলে মো. মীম শেখ (২০); শাহমখদুম থানার নওদাপাড়া এলাকার মো. সেলিমের ছেলে মো. শাকিল হোসেন (২৮); রাজশাহী জেলার মোহনপুর থানার কেশরহাট গ্রামের আ. রবের ছেলে মো. ইসমাইল হোসেন (২০) এবং পবা থানার নওহাটা পিল্লাপাড়া গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. জাকারিয়া ইসলাম।
পরবর্তী সময়ে ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিদের মধ্যে মো. মীম শেখকে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ (পাঁচশত) টাকা অর্থদণ্ড; মো. শাকিল হোসেনকে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ (পাঁচশত) টাকা অর্থদণ্ড; মো. ইসমাইল হোসেনকে ১ (এক) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ (পাঁচশত) টাকা অর্থদণ্ড এবং মো. জাকারিয়া ইসলামকে ১ (এক) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ (পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন।
