পরিকল্পিতভাবে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে রাজশাহী মহানগর যুবদল ও মহিলা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহী মহানগর যুবদল ও মহানগর মহিলা দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে নগরীর বাটার মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সোনাদীঘি মোড়, সাহেববাজার জিরোপয়েন্ট হয়ে আলুপট্টিতে গিয়ে শেষ হয়। এর আগে বাটার মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, নাজির হাসান, কামরুজ্জামান মিলন, আতাউর রহমান বাঁধন, রকিবুল হক টফি, আখতারুল হাসান অপু, সারোয়ার পারভেজ রকি, মাসুদুল হক মমিন, মুজিবুল হক মিলন, আরিফুজ্জামান সোহেল, শ্যামল শেখ ও আনারুল ইসলাম। এছাড়া রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি, সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সৌরভসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদিকে, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহী মহানগর মহিলা দলের উদ্যোগেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাসিক প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সখিনা খাতুন, সিনিয়র সহ-সভাপতি লাকি, সাংগঠনিক সম্পাদক জরিনা খাতুন, আইনবিষয়ক সম্পাদক সিফাত জেরিন তুলি, ক্রীড়া সম্পাদক বীথি মনি, সহ-ক্রীড়া সম্পাদক লাভলী হাসানসহ মহিলা দলের অন্যান্য নেতৃবৃন্দ।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট