জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে মহানগর বিএনপির প্রস্তুতি সভা
স্টাফ রিপোর্টার
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজশাহী মহানগর শাখা। রোববার রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল হুদা। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলীসহ থানা, ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সভায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন, দিবসটির মর্যাদা রক্ষা এবং নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
