নাশকতার পরিকল্পনায় কমিটি গঠন করছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ
বিদেশে অবস্থান করছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের হাই-প্রোফাইল নেতারা। সেখানে বসেই দেশে নাশকতার পরিকল্পনা করছে তারা। বিভিন্ন সরকারি ও গুরুত্বপূর্ণ বেসরকারি স্থাপণায় হামলার ও নাশকতার উদ্দেশ্যে দেশের সকল প্রান্তে এজন্য কমিটিও গঠন করেছে আওয়ামী লীগ। একটি গোয়েন্দা সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত দলটির নেতাকর্মীরা গোপনে সংগঠিত হওয়ার চেষ্টা করছেন। ‘জয় বাংলা’ সেøাগান ঝটিকা মিছিল করছে। গোপালগঞ্জসহ কোথাও কোথাও লাঠি-বৈঠা মিছিলের পাশাপাশি নাশকতার চেষ্টা করছে। তাদের হামলা থেকে রেহাই পাচ্ছে না পুলিশ সদস্যরাও। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ গোপনে বিভিন্নভাবে সংগঠিত হওয়ার বা মাঠের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। হাসিনার হঠাৎ দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি করে রাজনৈতিক বয়ান পরিবর্তনের একটা চেষ্টা থাকবে। শনিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। পুলিশের তিন সদস্যকে মারধর করা হয়। মিছিলকারিদের হাতে হকিস্টিক, ফালি করা কাঠসহ লাঠিসোঁটা দেখা যায়।
এর আগে হবিগঞ্জের নবীগঞ্জ থানা হাজতে থাকা অবস্থায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা শাহ তপুর আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গত শুক্রবার দুপুরে জুমার নামাজের খুতবা চলাকালে কুমিল্লা নগরে ‘শেখ হাসিনা আইতাছে’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল চলাকালে নিষিদ্ধ সংগঠনের ১৭ জনকে আটক করেছে পুলিশ। ওই দিন সন্ধ্যায় ঢাকার রমনা পুরান থানার সামনে হঠাৎ মোটরসাইকেলে দুইজন এসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। ককটেলের শব্দে আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে। ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরাতে আওয়ামী লীগ ও তাদের দোসররা সরকারবিরোধী কর্মকা- ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ বিষয়ে রাজনৈতিক দল ও সরকারের তরফ থেকেও তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। সম্প্রতি বিভিন্ন স্থানে গোপনে কমিটি পুনর্গঠনের চেষ্টার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের খবর পাওয়া গেছে। সেপ্টেম্বরে গাজীপুরে গোপনে দলীয় কমিটি পুনর্গঠনের চেষ্টার অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়। পুরোনো নেতাকর্মী, সাবেক জনপ্রতিনিধি ও অনুসারীদের মধ্যে ফোন এবং সামাজিক মাধ্যমে ঘরোয়া যোগাযোগ অব্যাহত রয়েছে বলে বিভিন্ন সূত্রে উঠে এসেছে।
এ প্রসঙ্গে বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক ড. আবদুল লতিফ মাসুম বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন তা জেনে বুঝেই দিয়েছেন, এতে আমি মনে করি, প্রতিবেশী দেশ ভারতেরও অনুসমর্থন রয়েছে। তাদের ভুখ-ে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব এখনো রাজনৈতিক কর্মকা- পরিচালনা করছে, বিভিন্ন হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। এতে উৎসাহিত হয়ে দেশে থাকা তাদের নেতাকর্মীরা একটা অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। সূত্র: ইনকিলাব
