তওবা দ্বারা গুনাহ মাফ হয় কিন্তু শর্তহীন নয়
মোহাম্মাদ মাকছুদ উল্লাহ
মানুষ পাপাচার করে-কখনো ইচ্ছায়, কখননো অনিচ্ছায়। শয়তানের প্রতারণা, নফসের প্রবঞ্ছনা আর পার্থিব মোহ সব সময় মানুষকে পাপের পথে ধাবিত করে, মহান রবের অবাধ্যতায় লিপ্ত করে জাহান্নামের কঠিন শাস্তির উপযুক্ত করে তোলে। কিন্তু পাপ মুমিনের জন্য মহান রব, রহমাতুল লিল-আলামীনরে দরজা চিরতরে বন্ধ করতে পারে না। আল্লাহ তাআলা স্বীয় বান্দাকে হতাশ না হয়ে ফিরে আসার (তওবা করার) আহবান জানিয়েছেন। এরশাদ হয়েছেন,“বলুন, হে আমার বন্দারা! যারা নিজেদের উপর জুলুম করেছো (পাপ করেছো) তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।”(সূরা আয্-যুমার: ৫৩) তওবা করলে গুনাহ মাফ হয়; কিন্তু নিঃশর্ত নয়। আমি তওবা করলাম’ বা ‘হে আল্লাহ! আমাকে ক্ষমা করে দাও’ শুধু এনটি বললেই তওবা হয়ে যায় না। আন্তরিক অনুশোচনা, ভবিষ্যতে পাপ না করার সংকল্প আর হৃদয়ের গভীর থেকে মাহন মওলার নিকট ক্ষমা প্রর্থনা করলেই সেটা সত্যিকার তওবা হিসেবে গণ্য হবে। আশা করা যায় এমন তওবাকারীকে মহান আল্লাহ ক্ষমা করে দিবেন। অনুশোচা তওবার প্রথম শর্তঃ মহান আল্লাহ এরশাদ করেছেন,“হে মুমিনগণ! তোমরা আল্লাহর কাছে তওবা করো-খাঁটি তওবা।”(সূরা আত-তাহরীম: ৮) খাঁটি তওবা বলতে এমন প্রত্যাবর্তন বোঝায়, যাতে পাপের কারণে অনুতাপ থাকবে, পাপ থেকে বিরত থাকার অঙ্গীকার থাকবে। ইবনে মালিক বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি আমার বাবার সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.)-এর নিকট গেলাম। তাঁকে বলতে শুনলাম,“রাসূলুল্লাহ (সা.) বলেছেন,“অনুতাপই তওবা।” আমার বাবা তাঁকে জিজ্ঞাসা করলেন, আপনি কি রাসূলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছেন ‘অনুতাপই তওবা’? তিনি বললেন, হ্যাঁ।”(সুনানে ইবনে মাযাহ: ৪২৫২) পাপকে তুচ্ছ জ্ঞান না করে মহান আল্লাহর অবাধ্যতা করার জন্য অন্তরে কষ্ট অনুভব করাই অনুশোচনা। তওবার দ্বিতীয় শর্ত হলো পাপ ছেড়ে দেয়াঃ কেউ যদি হারাম কাজ চালিযে যেতে থাকে আর মুখে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ! আমাকে ক্ষমা করে দাও বা আমি তওবা করলাম’ এ ধরণের কথা বলে তাহলে, সেটা তওবা নয়। আল্লাহ রাব্বুল আলামীর এরশাদ করেছেন,“তওবা তাদের জন্য নয়, যারা পাপ করতেই থাকে—অবশেষে যখন তাদের কারো মৃত্যু এসে উপস্থিত হয়, তখন বলে, আমি এখন তওবা করছি; আর তাদের জন্য ও তওবা নয়, যারা কাফির অবস্থায় মৃত্যু বরণ করে। তাদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি।”(সূরা আন-নিসা: ১৮) ফিরাউ ঠিক এমন তওবাই করেছিল, কন্তিু মহান আল্লাহ তার তওবা কবুল করেন নি। এরশাদ হয়েছে,“…এমনকি যখন তারা ডুবতে আরম্ভ করল তখন বলল, এখন আমি ঈমান আনছি যে, তিনি ছাড়া কোনো মাবুদ নেই যাঁর উপর বনি ইসরাঈল ঈমান এনেছে…। জবাবে বলা হয়“এখন? অথচ এর আগে তুমি অবাধ্যতা করেছিলে…।”(সূরা ইউনুস: ৯০-৯১) তবে আয়াত দ্বারা এ কথা বোঝানো হয়নি যে, যারা অনেক পাপ করেছে তাদের তওবার কোনো সুযোগ নেই। বরং পাপাচারের পরে মৃত্যুর মুখোমুখি হওয়ার আগে আন্তরিকভাবে তওবা করলে মহান আল্লাহ বান্দাকে অবশ্যই ক্ষমা করবেন। এরশাদ হয়েছে,“অবশ্যই আল্লাহ তাদের তওবা কবুল করবেন, যারা ভুলবশতঃ মন্দ কাজ করে, অতঃপর অনতিবিলম্বে তওবা করে, এরাই হলো সেসব লোক যাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ মহাজ্ঞানী, রহস্যবিদ।”(সূরা আন-নিসা: ১৭)
তওবার তৃতীয় শর্ত হলো আগামী পাপ না করার সংকল্পঃ তওবা কবুল হওয়ার তৃতীয় শর্ত, যে পাপের জন্য তওবা করছে ওই পাপ আর আগামীতে করবে না এর দৃঢ় সংকল্প করতে হবে। মানুষ তো দুর্বল মহান আল্লাহ এরশাদ করেছেন,“ আর মানুষকে দৃর্বল করে সৃষ্টি করা হয়েছে।”(সূরা আন-নিসা: ২৮) শর্ত পূরণ করে তওবা করার পরে যে কোনো মানুষের দ্বারা একই পাপ আবারও সংঘটিত হবে না এনটি হলফ করে বলা যাবে না। তবে না করার দৃঢ় সংকল্প থাকলে মহান আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন এই আশা থাকাটাও জরুরি। হযরত আবু হুরায়রা (রা.) একটি হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন,“আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে দেখেন না; তিনি দেখেন তোমাদের আমল ও অন্তরের দিকে।”(সহীহ মুসলিম: ২৫৬৪) অপর একটি হাদীসে কুদসী হযরত আনাস ইবনে মালেক (রা.) বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ (সা.) বলেছেন,“ মহান আল্লাহ আমাকে বলেছেন ‘হে আদম সন্তান! তুমি যতোক্ষণ আমাকে ডাকবে ও আমার কাছে আশা রাখবে, তোমার গুনাহ যতোই হোক আমি তোমাকে ক্ষমা করব….তুমি যদি আকাশসমান গুনাহ নিয়ে আমার কাছে আসো আর আমার সাথে কাউকে শরীক না করে থাকো, তাহলে আমিও ততটাই ক্ষমা নিয়ে তোমার কাছে আসবো।।”(সুনানে তিরমিযী: ৩৫৪০)
তবে পাপ যদি বান্দার অধিকার সংশ্লীষ্ট হয় তাহলে যার হক নষ্ট করা হয়েছে, তার হক ফিরিয়ে দিতে হবে এবং তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। কারণ বান্দার হক আল্লাহ ক্ষমা করবেন না। কারো টাকা-পয়সা সম্পদ আত্মসাৎ করে থাকলে তাকে তা ফিরিয়ে দিতে হবে, কারো সম্মান নষ্ট করে থাকলে বা মনে কষ্ট দিয়ে থাকলে তার কাছেও ক্ষমা প্রার্থনা করতে হবে। রাসূলুল্লাহ (সা.) বলেছেন,“যে ব্যক্তি তার ভাইয়ে সম্মান বা অন্য কোনো বিষয়ে জুলুম করেছে, সে যেনো বিচার দিনের আগে তার কাছ থেকে ক্ষমা নিয়ে নেয়। কারণ সে দিন টাকা-পয়সা থাকবে না; জালিমের নেকী নিয়ে মাজলুমকে দেয়া হবে, আর নেকী শেষ হয়ে গেলে মাজলুমের পাপ তার উপর চাপানো হবে।”(সহীহ আল-বোখারী: ২৪৪৯) সুতরাং গুনাহ করে হতাশ না হয়ে বুকভরা আশা নিয়ে মহান আল্লাহর দরবারে শর্তপূরণ করে তওবা করলে আল্লাহ বান্দার তওবা কবুল করবেন এই আশা সবসময় রাখতে হবে। বান্দার হকের বিষয়ে খুবই সাবধান থাকতে হবে; কিয়ামতের দিন পাহাড় সমান নেকী নিয়ে আসার পরেও বান্দার হক মিটাতে গিয়ে অসংখ্য আদম সন্তান পাপের বোঝা নিয়ে জাহান্নামে নীক্ষিপ্ত হবে।
লেখক: পেশ ইমাম ও খতীব, রাজশাহী কলেজ কেন্দ্রীয় মসজিদ।
