রাসিকের কার্যক্রম পরিচালনায় গঠিত কমিটির সভা

রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত কমিটির ১৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। সভায় রাসিক প্রশাসক নাগরিক সেবা আরও ত্বরান্বিত করতে সংশ্লিষ্টদের যথাযথভাবে দায়িত্ব পালনসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিসহ রাসিকের পরিচ্ছন্ন ও স্বাস্থ্য বিভাগের সকলকে আরও কার্যকর ভূমিকা রাখতে আহবান জানান তিনি। সভায় গত ৩০ আগস্ট তারিখে অনুষ্ঠিত গঠিত কমিটির ১৪তম সভার গৃহীত সিন্ধান্তসমূহ পাঠ ও দৃঢ়ীকরণসহ বিষয়ভিত্তিক বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, রাসিকের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর যথাক্রমে রাজশাহী বিভাগের স্বাস্থ্য পরিচালক হাবিবুর রহমান,পরিবেশ অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক মোসাঃ তাছমিনা খাতুন, প্রাথমিক শিক্ষা রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক আব্দুস সালাম, সড়ক ও জনপথের তত্বাবধায়ক প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ, নেসকোর তত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুল আলম চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষার উপ-পরিচালক আব্দুর রশিদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোস্তাক আহমেদ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সোহেল সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট