রাজধানীতে আতঙ্ক ছড়াতে সিরিজ ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

নতুন প্রভাত ডেক্স
রাজধানী ঢাকা জুড়ে যেন ফের শুরু হয়েছে গভীর রাতের নারকীয় আতঙ্ক ও নাশকতার অপচেষ্টা। শুক্রবার সন্ধ্যা থেকে শুরু করে শনিবার মধ্যরাত পর্যন্ত রাজধানীর একাধিক পয়েন্টে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিকাণ্ড ও কুরিয়ার ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সাধারণ পথচারী ও অধিবাসীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। মানচিত্রদেখুন

ভুক্তভোগী সাধারণ মানুষ ও সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতন নাগরিকেরা স্পষ্ট অভিযোগ করছেন, পরাজিত ফ্যাসিবাদের দোসর ও পতিত আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি এবং জনমনে ভীতি সঞ্চারের উদ্দেশ্যে এসব নাশকতা চালাচ্ছে। অভিলম্বে রাজপথের এই অশুভ অপশক্তি ও এর নেপথ্যের কারিগরদের চিহ্নিত করে গ্রেপ্তারে ঢাকাজুড়ে চিরুনি অভিযান চালানোর জোরালো দাবি উঠেছে।

শনিবার দিবাগত রাত ১টার পর যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে পর পর ৩-৪টি ককটেল বিস্ফোরণের উচ্চশব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। যাত্রাবাড়ী থানার এসআই সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল আরোহী দু’জন ব্যক্তি বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

আগের দিন শুক্রবার (৬ নভেম্বর) রাজধানী ঢাকায় এক রাতেই অন্তত ৮টি ককটেল বিস্ফোরণ ও একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত আদাবর, শাহবাগ, বিমানবন্দর, খিলগাঁও ও মিরপুরের কালশী এলাকায় এসব বিস্ফোরণ ঘটে। প্রতক্ষদর্শীদের মতে, হেলমেট পরিহিত দুর্বৃত্তরা নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেলে চড়ে আচমকা ককটেল নিক্ষেপ করে দ্রুত স্থান ত্যাগ করছে।

শুক্রবার রাত ১০টা ২০ মিনিটের দিকে শাহবাগ থানার আইবি গেটের সামনে পুলিশের ডিউটি গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। এর কিছু পরেই রাত ১২টা ১ মিনিটের দিকে জুলাই চত্বরের পাশে আরেকটি ককটেল বিস্ফোরিত হয় বলে জানান শাহবাগ থানার এসআই আব্দুল খালেক।

এরআগে, সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের ভেতরে অজ্ঞাত স্থান বা ছাদ থেকে ককটেল নিক্ষেপ করা হয় বলে নিশ্চিত করেছেন ওসি সাইফুল ইসলাম।

এদিন রাত ৯টা ৫ মিনিটে আদাবর থানার সামনে দুটি ককটেল ও রাত পৌনে ১২টার দিকে বিমানবন্দর গোলচত্বরের উড়ালসড়ক থেকে দুটি ককটেল নিক্ষেপ করে নাশকতাকারীরা। অন্যদিকে, মিরপুরের কালশী মোড়ে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেলে চড়ে এসে ককটেল নিক্ষেপের দৃশ্য ইতোমধ্যে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।

শুক্রবার গণপরিবহন ও কুরিয়ার ভ্যানেও আগুন দেওয়া হয়। প্রগতি সরণির কোকাকোলা ক্রসিংয়ে সাভার-নতুন বাজার রুটের ‘বৈশাখী পরিবহন’-এর একটি বাসে সশরীরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এছাড়া রায়েরবাজার কাঁচাবাজারের সামনে এ জে আর কুরিয়ার সার্ভিস-এর কাভার্ড ভ্যানে আগুন দিলে ভেতরের অধিকাংশ মালামাল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। ঢাকার বাইরে মানিকগঞ্জ, ধামরাই ও খাগড়াছড়িতেও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

উদ্বেগজনক এই পরিস্থিতির পর রাজধানী জুড়ে কড়া নজরদারি ও পুলিশি টহল জোরদার করা হয়েছে।

তবে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের একটি পরিত্যক্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনাটি বিড়ি বা সিগারেটের আগুন থেকে সংঘটিত দুর্ঘটনা বলে জানিয়েছেন রমনা থানার ওসি মো. ইয়াছিন মিয়া। মানচিত্রদেখুন

রাজধানীতে হঠাৎ করে রাতের আঁধারে এমন সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে নেটিজেনরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলছেন, বিগত ১৬ বছর ধরে দেশজুড়ে সহিংসতা চালানো আওয়ামী সন্ত্রাসীরাই আবারও বিশৃঙ্খলা সৃষ্টি করে পরিস্থিতি ঘোলাটে করতে চাইছে।

নেটিজেনদের মতে, রাতের আঁধারে পুলিশ ও আনসার বাহিনীর সদর দপ্তর, জুলাই চত্বর এবং গণপরিবহন লক্ষ্য করে হামলা চালানো সরাসরি রাষ্ট্রীয় নিরাপত্তার ওপর আঘাত। সাধারণ জনগণ ও রাজনৈতিক বিশ্লেষকদের একটাই প্রশ্ন-সিসিটিভি ক্যামেরা এবং প্রযুক্তি থাকা সত্ত্বেও কেন এই চিহ্নিত মোটরসাইকেল আরোহী সন্ত্রাসীরা পার পেয়ে যাচ্ছে?

সচেতন নাগরিকরা দাবি জানিয়েছেন, রাজধানীর অলিগলি এবং আওয়ামী সন্ত্রাসীদের আস্তানাগুলোতে সাঁড়াশি ও চিরুনি অভিযান চালিয়ে সব অবৈধ অস্ত্র ও ককটেল উদ্ধার করতে হবে। কালশী, শাহবাগ ও যাত্রাবাড়ীর সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাওয়া বাইক আরোহী দুর্বৃত্তদের দ্রুত আইডেন্টিফাই করে আইনের আওতায় আনতে হবে। মহাসড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে রাতের বেলা নিয়মিত তল্লাশি চৌকি বসিয়ে নম্বরপ্লেটহীন মোটরবাইক চলাচলে কড়াকড়ি আরোপ করতে হবে।

দেশের স্থিতিশীলতা নষ্ট করার কোনো ষড়যন্ত্রই সাধারণ জনগণ বরদাশত করবে না। রাজপথে ফের বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টাকারী সন্ত্রাসী ও তাদের নেপথ্যের মদদদাতাদের শিকড় উপড়ে ফেলতে এখন আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান ও কঠোর চিরুনি অভিযানের বিকল্প নেই।

সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট