রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপের নয়া কমিটিকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার

রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বুধবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপের নব-নির্বাচিত সভাপতি মাহবুবুর রশীদ শান্তনু সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক ও রাজশাহী-৬’র সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। সম্মানিত অতিথি ছিলেন রাজশাহী-৫’ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম মন্ডল।

সংগঠনের নির্বচিত সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম হেলালের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সভাপতি মামুন-অর রশিদ ও সিনিয়র সহসভাপতি নজরুল হুদা। অতিথি ছিলেন জেলা মোটরশ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি, সংগঠনের নির্বাচন কমিশনার এ্যাড. মো. ইমতিয়াজ মাসরুর আল আমীন, নির্বাচনে আপিল বিভাগের চেয়ারম্যান এ্যাড. রইসুল ইসলাম এবং সহকারি রাকীব রায়হান ও আবু সাইদ, নির্বাচন কমিশনার মো. আলাউদ্দিন ও মো. আসাদুজ্জামান জনি। উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ও মহানগর বিএনপি ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও উপস্থিত ছিলেন, সংগঠনের নবনির্বাচিত সহ-সভাপতি মুরাদ হোসেন ও লতিফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবীর, জিল্লুর রহমান ও রাব্বী আহমেদ সজীব এবং কোষাধ্যক্ষ হাবিবুর রহমান, সদস্য মজিবর রহমান, মো. শামসুজ্জামান মামুন, মো. শামসুল আলম আক্তার, মো. মনসুর রহমান, মো. শওকত আলী সেন্টু, মো. টারজান আলী, মো. আব্দুল হাদিদ নবাব, মো. নজরুল ইসলাম সোহেল, মো. আবুল বাশার শেরেকুল, মো. সেলিম রেজা ছলিম, শ্রী সঞ্জয় কুমার হলদার, মো. নাসির উদ্দিন ও রায়হান মাহমুদ।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট