জেলা পরিষদের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ

রাজশাহীতে প্রতিবন্ধী ব্যক্তি, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা ও অসহায় রোগীদের চলাচলের সুবিধার্থে সাতটি হুইলচেয়ার বিতরণ করেছে রাজশাহী জেলা পরিষদ। গতকাল সোমবার দুপুরে জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে এসব হুইলচেয়ার বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা।

উপকারভোগীদের মধ্যে রয়েছেন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, শয্যাশায়ী রোগী মোছা. আম্বিয়া বেগম এবং প্রতিবন্ধী শিশু রাইহান মাহমুদসহ মোট সাতজন।

এ সময় জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা বলেন, “মানুষ মানুষের জন্য -এই মানবিক মূল্যবোধকে ধারণ করেই আমাদের কাজ করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তি, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা, অসহায় রোগী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। একটি হুইলচেয়ার কারও কাছে শুধু চলাচলের উপকরণ নয়, এটি তাঁর স্বাভাবিক জীবনযাপন, আত্মনির্ভরশীলতা ও পরিবারের ওপর নির্ভরতা কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়ক হতে পারে।

আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার চৌধুরী,সহকারী প্রকৌশলী মোঃ আল আমিন মল্লিক, প্রধান সহকারী এস. এম. আল মতিনসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট