গ্রেফতার

রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেফতার ১৪৩

স্টাফ রিপোর্টার

রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ ১৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা পুলিশ অভিযান চালিয়ে এ ১৪৩ জনকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গতকাল রোববার রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় রেঞ্জ জুড়ে মোট ৫৯টি মামলা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে রয়েছে খুন ১টি, খুনসহ ডাকাতি বা ডাকাতি ১টি, চুরি ১টি, নারী ও শিশু নির্যাতন ৩টি এবং অন্যান্য খাতে ৫৩টি মামলা। এছাড়া এই সময়ে ৪টি অপমৃত্যুর ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পরিচালিত ১৪৫টি অভিযানে মোট ১৪৩ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে পরোয়ানাভুক্ত ৬৩ জন, সাজাপ্রাপ্ত ৮ জন, তদন্তাধীন মামলার ৭১ জন, অন্যান্য প্রতিরোধমূলক মামলার ১ জন এবং ৮ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী রয়েছেন। এ সময় পুলিশ ১টি বার্মিজ চাকু এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করেছে। উদ্ধারকৃত মাদকের মধ্যে ৫ গ্রাম হিরোইন, ২২০ পিস ইয়াবা, ৪৬৭ পিস ট্যাপেন্টাডল, ৩৬৪ গ্রাম গাঁজা এবং ৩৬ লিটার চোলাই মদ রয়েছে। জনসাধারণকে নিরবচ্ছিন্ন পুলিশি সেবা দেওয়ার অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৯৩২ জন সেবাগ্রহীতাকে সেবা প্রদান করা হয়েছে এবং চলতি মাসে এ পর্যন্ত মোট ২২ হাজার ৬০ জন সেবা গ্রহণ করেছেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট