বাউয়েটে সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)-এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে ‘সাইবার সিকিউরিটি ইন দ্য ডিজিটাল ইরা অ্যান্ড ফিউচার ক্যারিয়ার্স’ শীর্ষক সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সেমিনারটি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্যানোরোমা ভবনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।

অনুষ্ঠানের শুরুতে সিএসই বিভাগের শিক্ষার্থী সামিহা জাহান ফারিহা এর উপস্থাপনায় সিএসই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক অনন্যা সরকার স্বাগত বক্তব্য রাখেন।

সেমিনারে রিসোর্স পারসন হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার মো. সানোয়ার হোসাইন। তিনি ডিজিটাল যুগে সাইবার নিরাপত্তার গুরুত্ব, তথ্যপ্রযুক্তি নির্ভর বিশ্বে সাইবার হুমকি ও ঝুঁকি মোকাবিলা, তথ্যের সুরক্ষা এবং সাইবার সিকিউরিটি খাতে ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের সম্ভাবনা ও প্রস্তুতি সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ট্রেজারার এবং পরীক্ষা নিয়ন্ত্রক কর্ণেল হ্লা হেন মং, পিবিজিএমএস (অব:), রেজিস্ট্রার কর্ণেল দেওয়ান মোঃ লিয়াকত আলী (অবঃ), সায়েন্স এন্ড হিউম্যানিটিস ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট