ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় কোর্ট কলেজে দোয়া

স্টাফ রিপোর্টার

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপির সুস্থতা কামনায় রাজশাহী কোর্ট কলেজে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে কলেজের হল রুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী কোর্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাঃ সাইদা খানম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাজশাহী কোর্ট কলেজর শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক মোঃ আসাদুজ্জামান, সহকারি অধ্যাপক মোঃ আব্দুলা ইউসুব, মোঃ জসিম উদ্দিন, মোঃ রিয়াজুল হাসান, মোঃ মিজানুর রহমানসহ অন্যান্য শিক্ষকগণ। দোয়া পরিচালনা করেন কলেজের প্রভাষক মাওঃ মোঃ মামুনুর রহমান। দোয়া মাহফিলে অসুস্থ ভূমিমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে আল্লাহর কাছে দোয়া করা হয়। 

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট