নগরীতে ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া

স্টাফ রিপোর্টার

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় কোট স্টেশন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব নগরীর কোট স্টেশন মোড়ে বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে এ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোশাদক হোসেন বুলবুল। রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ পারভেজ পিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, সহ-সভাপতি শফিকুল ইসলাম শাফি, সহ-সভাপতি জয়নাল আবেদীন শিবলী, রাজপাড়া থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ভূঁইয়া, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাসনাইন হোসেন শিকল, রাজপাড়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, রাজপাড়া থানা বিএনপির সহ-সভাপতি রাজ্জাক ও রাজপাড়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন।

আরও উপস্থিত ছিলেন, মহানগরের যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনারুল ইসলাম, ১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মাইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক অসীম রেজা, ২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম মতিন ও সাধারণ সম্পাদক মঞ্জুর কাজের স্বপন, কাশিয়াডাঙ্গা ছাত্রদলের আহ্বায়ক মমিনুল ইসলাম রনি, সদস্য সচিব জান্নাতুল ফেরদৌস জিন্নাহ, রাজপাড়া থানা ছাত্রদলের আহ্বায়ক রাতুল, বিএনপি নেতা নুরুল ইসলাম রনি, বিএনপি নেতা জামাল উদ্দিনসহ বিএনপি ও এর অঙ্গ  সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট