রাজশাহীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে আহত ৭
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীতে ট্রাক ও সিএনজির সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টার দিকে রাজশাহীর শাহ মখদুম থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ সাইদুল বলেন, ট্রাক ও সিএনজির সংঘর্ষে আহত সাতজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতদের পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
