রাজশাহীতে সাঁতার প্রশিক্ষণ শিবির শুরু

স্পোর্টস রিপোর্টার

রাজশাহী জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও জেলা ক্রীড়া অফিসের উদ্দেগ্যে বালক বালিকাদের ৭দিন ব্যাপী আরচ্যারী ও ১৫ দিন ব্যাপী সাঁতার প্রশিক্ষণ শিবির জেলা সুইমিংপুলে শুরু হয়েছে। সাঁতারে প্রশিক্ষণ প্রদান করছেন সাঁতার প্রশিক্ষক মোঃ আব্দুর রউফ রিপন ও কেয়া । আরচ্যারীতে প্রশিক্ষন প্রদান করছেন আরচ্যারী প্রশিক্ষক মনিষা।

গতকাল রোববার সকালে এই দুটো প্রশিক্ষন শিবিরের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ সবুর আলী এর সভাপতিত্বে বেলুন ফেষ্টুন উড়িয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এর আগে তিনি বলেন, দেশকে মাদক মুক্ত করতে হলে বালক বালিকাদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগ দিতে হবে আর এ দায়িত্ব প্রতিটি ছেলেমেয়েরে অভিভাবককে পালন করতে হবে। এ সময় বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোজাদ্দেদ জামানী সুমন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলফাতুন নেছা পুতুল, ইঞ্জিনিয়ার মোঃ আরিফুজ্জামান আরিফসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট