রাজশাহীতে জাল ট্রেড লাইসেন্সে সার ডিলার নিয়োগের অভিযোগ

রাজশাহীর বাগমারায় সার ডিলার নিয়োগে অনিয়ম, সন্দেহজনক ট্রেড লাইসেন্স এবং সুপারিশ প্রক্রিয়ায় পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। নিয়োগপ্রক্রিয়ায় প্রথম স্থানে থাকা এক প্রার্থীর ট্রেড লাইসেন্সের বৈধতা ও গুদামের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এক আবেদনকারী। এর আগে একই এলাকায় আরেক ডিলারের ট্রেড লাইসেন্স জাল হওয়ার অভিযোগও ওঠে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন সংশ্লিষ্টরা।সংবাদ পড়ুন

গত ১৫ অক্টোবর জেলা প্রশাসক ও জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি কাজী শহিদুল ইসলামের কাছে লিখিত অভিযোগ দেন ১৬ নম্বর সোনাডাঙ্গা ইউনিয়নের ‘মেসার্স মা এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী আল ইমরান। অভিযোগে সার ডিলার নিয়োগের তালিকা, ট্রেড লাইসেন্স, গুদামের অবস্থান এবং সুপারিশ প্রক্রিয়া যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তিনি।

অভিযোগপত্রে আল ইমরান উল্লেখ করেন, সম্প্রতি প্রকাশিত সার ডিলার নিয়োগের তালিকায় একজন প্রার্থীকে জেলা কমিটির সুপারিশে প্রথম স্থানে রাখা হয়েছে। তবে ওই প্রার্থীর নামে সোনাডাঙ্গা ইউনিয়ন পরিষদ থেকে বৈধ ট্রেড লাইসেন্স ইস্যু করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। একই সঙ্গে নিয়োগের শর্ত অনুযায়ী নির্ধারিত স্থানে গুদাম রয়েছে কি না, সেটিও যাচাই করা প্রয়োজন বলে দাবি করেন তিনি।

অভিযোগে বলা হয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা কৃষি কর্মকর্তা নিজ উদ্যোগে সুপারিশ প্রক্রিয়া সম্পন্ন করেছেন এবং কমিটির অন্য সদস্যদের মতামত নেওয়া হয়নি। এ ছাড়া নিয়োগের সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগও তোলা হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট