নগরীতে সামারি ট্রায়ালে দু’জনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা রাখার অপরাধে ২ জনকে গ্রেপ্তার করে বোয়ালিয়া থানা পুলিশ। বুধবার(১৪ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ রামচন্দ্রপুর খরবোনা গ্রামের মীর মাহবুব রহমান লাবুর ছেলে মো: শাকিব (২২) এর বসতবাড়িত সামনে রাস্তায় অভিযান পরিচালনা করে শাকিব’কে এবং একই গ্রামের মো: হাবিবের ছেলে মোহাম্মদ রায়হান (৩০) কে মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে মোট ৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে বোয়ালিয়া থানা পুলিশ গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করলে তারা নিজেদের অপরাধ স্বীকার করেন। শুনানি শেষে বিজ্ঞ আদালত সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) কার্যক্রমের মাধ্যমে প্রত্যেককে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মাদকমুক্ত সমাজ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদকসংক্রান্ত অপরাধ দমন এবং আইনের যথাযথ প্রয়োগে আরএমপির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট