জেলা মহিলা ক্রীড়া সংস্থার  সদস্যদের ফুলেল শুভেচ্ছা

রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এর সাথে  গতকাল মঙ্গলবার দুপুরে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন রাজশাহী জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকসহ সদস্যগন। এর আগে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন নব-গঠিত কমিটির সদস্যগনের উদ্দেশ্যে বলেন  কমিটি গঠন হয়েছে  বলে বসে থাকা যাবেনা। সবাই ঐক্যবদ্ধভাবে খেলাধুলার উন্নয়ন ঘটাতে হবে। বিভিন্ন ইভেন্টে  ছেলেমেয়েদের নিয়মিত প্রশিক্ষন ও খেলাধুলা চালিয়ে যেতে হবে। তবেই কমিটির সাফল্য অর্জিত হবে। এ সময় নব-গঠিত কমিটির সহ-সভাপতি মোছাঃ রোকসানা বেগম, সাধারণ সম্পাদক আলফাতুন নেছা পুতুল, যুগা¥-সম্পাদক সৈয়দা শাপলা হোসেন, কোষাধ্যক্ষ মোছাঃ নার্গিস খাতুন,সদস্য মোসাঃ আশা মনি, মোসাঃ সুরাইয়া খাতুন ও আফরোজা আক্তার হাসি উপস্থিত ছিলেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট