বাগমারায় বৃষ্টিতে পেঁপের ক্ষতির আশঙ্কা
স্টাফ রিপোর্টার, বাগমারা
রাজশাহীর বাগমারায় অতি বৃষ্টিতে পেঁপের ফলনে কৃষকের হাজার হাজার টাকার ক্ষতি শঙ্কা দেখা দিয়েছে।
এবারে ভরা মৌসুমে পেঁপের ফলন ও দাম ভাল পাওয়ার পরও কয়েক দফা টানা বৃষ্টিতে টাকার ক্ষতির পরিমান বেড়ে গেছে। চাষিরা বলছেন, সম্প্রতি টানা বৃষ্টিতে বাগানের ৮০ থেকে ৯০ শতাংশ গাছ মারা যাচ্ছে।
উপজেলার বালানগর গ্রামের নাঈম হোসেন একটি কোম্পানীতে চাকুরী করেন। কোম্পানীর কাজে বিভিন্্ন জেলা ও উপজেলায় তার কাজ থাকে। অনেক স্থানে পেঁপে চাষ কৃষকদের লাভ দেখেছেন। পেঁপে চাষ লাভজনক জেনে গ্রামের বাড়িতে পেঁপে চাষের পরিকল্পনা করেন তিনি। গ্রামে ৩০ হাজার টাকা লীজ নিয়ে ৩ বিঘা জমিতে ৫ লাখ টাকা খরচ করে পেঁপের চাষ করেছিলেন তিনি। পেঁপের বাগানে পেঁপে গাছের ফাঁকে ফাকে সাথী ফসর আদা রোপণ করেন তিনি। প্রথম অবস্থায় পেঁপের ভাল দাম ও ফলনে বেজায় খুশিছিলেন তিনি। কিন্তু হঠাৎ করে কয়েক বার টানা বৃষ্টিতে গাছের মূলম পচে যাওয়ায় তিনি দুশ্চিন্তায় ভুগছেন। ৩ বিঘা জমিতে বাগানের বেশির ভাগ গাছ মরে যাওয়ায় ক্ষতির শঙ্কা বেড়ে যাবে বলছেন তিনি। তবে আদার গাছ বেশ তরতাজা রয়েছে। পেঁপের গাছ নষ্টে নাঈমের মত অনেক কৃষক একই ভাবে ক্ষতির স্মখীন হয়েছেন এলাকার অনেক কৃষক। কৃষকদের দাবি অতি বৃষ্টিতে পেঁপে গাছের গোড়া পচে যাওয়া এবং শিকড়ে অক্সিজেন না পাওয়ার মূল সমস্যা হয়েছে। স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, পেঁপে গাছ জলবদ্ধতা সহ্য করতে পারে না। কয়েক বার অসময়ে দফায় দফা বৃষ্টিতে জলবদ্ধতা সৃষ্টির কারণে এলাকার পেঁপে চাষিদের লাভের হাজার হাজার টাকার ক্ষতি গু তে হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন টানা বৃষ্টিতে জমিতে পানিবদ্ধতার কারণে পেঁপে চাষিরা ক্ষতির সম্মুখে পড়েছে। পেঁপে চাষিদের সহায়তার ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক তিনি বলেন, ধান, গম ও সবজিসহ অন্যান্য ফসলের মতো পেঁপে চাষিদের প্রণোদনা দেয়ার সুযোগ নেই।
