রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার পরিচিতি সভা
স্টাফ রিপোর্টার
রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার নতুন কমিটির সভাপতি সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বিকালে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার কনফারেন্স রুমে সংস্থার সভাপতি হেলেন আক্তার খানমের সভাপতিত্বে আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিফাত জেরিন তুলি । আরোও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ জরিনা খাতুন, সদস্য আসমাউল হুসনা (ফেরদৌসী), বীথি মনি, লাভলি হাসান। পরিচিতি সভা পূর্বেই প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাই সংগঠনের সকল সদস্যরা ।
