বিশ্ব হার্ট দিবসে রাজশাহীর হার্ট ফাউন্ডেশনের কর্মসূচি পালন

স্টাফ রিপোর্টার

বিশ্ব হার্ট দিবস-২০২৬ উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহী গণমূখী বিভিন্ন কর্মসূচি পালন করেছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘প্রতিটি হৃদস্পন্দনই জীবন’। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার গণমূখী সেমিনার ও আলোচনা সভা বর্ণাঢ্য র‌্যালি এবং ২৯-৩০ সেপ্টেম্বর ০২ (দুই) দিনব্যাপি বিনামূল্যে ইসিজি ও ডায়াবেটিস পরীক্ষাসহ চিকিৎসাসেবা এবং বিনামূল্যে মেডিসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়। দিবসটির শুরুতেই এসব কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী বিভাগী স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুর রহমান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে হৃদরোগ বিষয়ে ব্যক্তিগত সচেতনতার উপর গুরুত্বারোপ করেন এবং বলেন ‘চৎবাবহঃরড়হ রং নবঃঃবৎ ঃযবহ পঁৎব’। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ইতোমধ্যে প্রান্তিক জনগোষ্ঠীর হৃদরোগ চিকিৎসাসেবায় সুনাম অর্জন করেছে। আজকের এই আয়োজনের মাধ্যমে নিরব ঘাতক হৃদরোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পাবে। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ এস আই এম রাজিউল করিম, সিভিল সার্জন, রাজশাহী। বিশেষ অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রতিবছর বিভিন্ন রোগজনিত কারণে মৃত্যুর মধ্যে ৩৪% হৃদরোগ আক্রান্ত রোগী মারা যায়। হৃদরোগে অকাল মৃত্যু থেকে বাঁচার জন্য, রক্ষা পাওয়ার জন্য সচেতনতার বার্তা দেশের সকল স্থানে ছড়িয়ে দিতে হবে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ সকলকে নিয়মতান্ত্রিক জীবন যাপন করতে হবে। মূখ্য আলোচক হিসেবে ফাউন্ডেশন হাসপাতালের চীফ কনসালটেন্ট ও ডাইরেক্টর (মেডিকেল সার্ভিসেস) প্রফেসর ডাঃ মোঃ রইছ উদ্দিন উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, হৃদরোগের বুকে ব্যাথা, গলা ও হাতের দিকে ছড়িয়ে পড়তে পারে। তিনি এই সকল লক্ষণের রোগীকে অতিদ্রুত হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

অনুষ্ঠানের শুরুতে ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক-১ লিয়াকত আলী স্বাগত বক্তব্য রাখেন। আলোচক হিসেবে ফাউন্ডেশন হাসপাতালের পরিচালক (প্রশাসন ও অর্থ) প্রফেসর মহাঃ হবিবুর রহমান বক্তব্য প্রদান করেন। প্রফেসর মহাঃ হবিবুর রহমান, পরিচালক (প্রশাসন ও অর্থ), ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, ফাউন্ডেশন হাসপাতাল বৃহত্তর রাজশাহী অঞ্চলের হৃদরোগ চিকিৎসাসেবায় ক্রমশই আস্থার জায়গা সৃষ্টি করছে এবং অচিরেই এটি চিকিৎসার কেন্দ্রবিন্দু হবে। ফাউন্ডেশন দরিদ্র ও অসচ্ছল পরিবারের জন্য বিনামূল্যে অথবা অতিসাশ্রয়ী মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার জন্য সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করছে এবং নিকট ভবিষ্যতে সকল শ্রেণীর মানুষের জন্য আরো সুলভ মূল্যে চিকিৎসাসেবা প্রদানের জন্য ফাউন্ডেশন হাসপাতালটি পরিকল্পনা গ্রহণ করছে যা অচিরেই বাস্তবায়িত হবে। এছাড়াও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ডাঃ মোল্লা ইফতেখার হোসেন এবং হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ এ.এস এম সায়েম উপস্থিত ছিলেন।

সেমিনার ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদের সহ সভাপতি-হাসেন আলী।

সভায় কার্যনির্বাহী পরিষদের কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন (সেলিম), সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, দপ্তর সম্পাদক আবুল কালাম মাসুদ, প্রচার ও জনসংযোগ সম্পাদক ইমতিয়াজ আহমদ শামসুল হুদা, নির্বাহী সদস্য প্রফেসর ডাঃ আবু বকর সিদ্দিক, ডাঃ ওয়াসিম হোসেন, সেলিম রেজা খান, মনিরুল হক, ডাঃ গাজীউল আলম রুমী, সৈয়দ মাহফুজ-ই-তৌহিদ টুটু, আককাস আলীসহ ফাউন্ডেশনের আজীবন সদস্য, হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ তাজমিলুর ইসলাম, চিকিৎসক, নার্স ও কর্মকর্তা/কর্মচারী উপস্থিত ছিলেন। সেমিনার ও আলোচনা সভা সঞ্চালনা করেন নির্বাহী সদস্য এনামুল হক ও ফাউন্ডেশন হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ খাদিজাতুল কুবরা। ২ দিনব্যাপী বিনামূল্যে ইসিজি ও ডায়াবেটিস পরীক্ষাসহ চিকিৎসাসেবা এবং বিনামূল্যে মেডিসিন প্রদান কর্মসূচির ১ম দিনে প্রায় ২৭৭ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট