রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জলবায়ু পরিবর্তন,পরিবশেগত অবক্ষয় ও পরিবেশগত মানবাধিকার লঙ্ঘন বিষয়ে প্রতিবেদন তৈরি শীর্ষক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ-এর উদ্বোধন রাজশাহী জেলা সমাজসেবা কার্যালয় সম্মেলন কক্ষে গতকাল শুরু হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ্ বাংলাদেশ এর অর্থায়নে ডাসকো ফাউন্ডেশন বাস্তবায়িত এনগেজ প্রকল্পের আওতায় প্রশিক্ষণে গণমাধ্যমকর্মী ও কনটেন্ট ক্রিয়েটর অংশগ্রহণ করেন। নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগের সহকারী প্রফেসর আবুজার, ডাসকো ফাউন্ডেশন এর প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলম, প্রকল্প কো-অর্ডিনেটর রুহুল আমিন সেশন পরিচালনা করেন। সেশনে মানবাধিকার, পরিবেশগত মানবাধিকার, রাজশাহীর পরিবেশগত অবক্ষয় ও তা সমাধানে করণীয়, জলবায়ু পরিবর্তন, পরিবশেগত ক্ষতি ও মানবাধিকার লঙ্ঘন বিষয়ে প্রতিবেদন তৈরি, পরিবেশগত সাংবাদিকতার বিষয়সমূহ ও অনুসন্ধান সাংবাদিকতা বিষয়ে সেশন পরিচালিত হয়। সংবাদকর্মীরা রাজশাহী অঞ্চলের পরিবেশগত মানবাধিকার লংঘনের বিষয়গুলো তুলে আনেন ও নিজ নিজ জায়গা থেকে করণীয় বিষয়ে তথ্য উপস্থাপন করেন। প্রশিক্ষণটিতে টেকনিক্যাল অফিসার তামান্না জেবিন, এরিয়া অফিসার মো: তুহিন ইসলাম, মাকসুদা খানম ও আবু ইউসুফ কো-ফেসিলেটেটর ছিলেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট