রাষ্ট্রপতির পুলিশ পদক নিলেন  মহানগর পুলিশ কমিশনার

স্টাফ রিপোর্টার

রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়াম থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম “রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)” গ্রহণ করেছেন। গতকাল শনিবার বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ পদক প্রদান করা হয়। এই অনুষ্ঠানে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার পদক গ্রহণ করেন। বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হাত থেকে পদকটি গ্রহণ করেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার।

উল্লেখ্য, ২০২৫ সালে সাহস ও বীরত্ব প্রদর্শন, পেশাগত দক্ষতা ও নিষ্ঠা, অপরাধ নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তে সাফল্য, জননিরাপত্তা ও জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ প্রদান করা হয়। তাঁর এই মর্যাদাপূর্ণ অর্জন দীর্ঘদিনের পেশাগত নিষ্ঠা, দায়িত্ববোধ, দক্ষতা ও জনসেবায় অসামান্য অবদানের এক অনন্য স্বীকৃতি। ইউনিট প্রধান হিসেবে এই সম্মাননা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সকল কর্মকর্তা ও সদস্যের জন্যও গৌরব ও অনুপ্রেরণার। তাঁর এই সাফল্য আরএমপির প্রতিটি সদস্যকে পেশাগত দায়িত্ব পালনে আরও নিষ্ঠাবান, দক্ষ ও জনসেবায় নিবেদিত হতে অনুপ্রাণিত করবে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট