পবায় ৬১ কেজি গাঁজাসহ ৩  মাদক কারবারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজশাহী এসআরবি-৫ এর সদস্যরা পবায় অভিযান চালিয়ে ৬১ কেজি গাজাসহ তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার ভোর রাতে পবার বড়গাছী বাজার এলাকায় এ অভিযান চালায় এসআরবির সদস্যরা।

এরআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবির সদস্যরা জানতে পারে পবার বড়গাছী বাজারে কতিপয় মাদক কারবারীরা মাদকদ্রব্য বিক্রির জন্য অপেক্ষা করছে। এমন সংবাদ পেয়ে এসআরবি সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে রাসেল আলী (২৪), দুলাল (৫০) ও সিরাজ (২০) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছে তল্লাশী চালিয়ে ৬১ কেজি গাজা উদ্ধার হয়। গ্রেপ্তারকৃতদের পরে পবা থানায় হস্তান্তর করা হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট