তানোরে পুলিশের অভিযানে  দুই যুবলীগ নেতা গ্রেফতার

তানোর প্রতিনিধি :

রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে উপজপলার কামারগাঁ ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বার তোফায়েল আহমেদ ও  কলমা ইউনিয়নের ওয়ার্ড মেম্বার যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন কে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। জানা গেছে, এই দুই যুবলীগ নেতা উপজেলা জুড়ে নিষিদ্ধ আওয়ামী লীগের সংগঠন চাঙ্গা করতে অত্যান্ত গোপনে যুবলীগের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন। রাতের আঁধারে উপজেলার বিভিন্ন জনবহুল স্থানে আওয়ামী যুবলীগের ফেস্টুন পোস্টার সার্টাচ্ছেন।

গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করতে সক্ষম হন পুলিশ। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা করে আসছিল। জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে পুলিশ স্কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। এছাড়াও বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাতহ আছে। দেশে নাশকতামূলক কর্মকান্ডের সাথে যারাই জড়িত থাকবে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট