রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

রামেক হাসপাতালে ডেঙ্গুতে কিশোরীর মৃত্যু, ভর্তি ৩১

স্টাফ রিপোর্টার

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাথী রাণী (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। তিনি রাজশাহীর বাঘমারা উপজেলার বাসিন্দা। এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার (২০ সেপ্টেম্বর) ভোর ৫টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় সাথী রাণীর মৃত্যু হয়। এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিন্ড্রোম উল্লেখ করা হয়েছে। রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামিম আহমেদ বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন। এ সময়ে একজনের মৃত্যু হয়েছে। তিনি জানান, বর্তমানে রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১০৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট