পুঠিয়ায় ৩ মাদক কারবারীর কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া ও শিলমাড়িয়া এলাকায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল রবিবার পরিচালিত এই অভিযানে তিন জনকে আটক করা হয়েছে। অভিযানে আটক ব্যক্তিরা হলেন, মন্টু, , আশিক ও হাবিব ইসলাম। আটক তিন জনের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যুবসমাজ এবং সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিস্তার রোধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট