রাজশাহীতে গাঁজা রাখা ও সেবনে ৩ জনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় গাঁজা রাখা ও সেবনের অপরাধে তিনজনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাশিয়াডাঙ্গা থানা এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গুড়িপাড়া এলাকার মৃত আফাজ উদ্দীনের ছেলে মতিউর রহমানকে (৪০)১০ পুরিয়া গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ ছাড়া রাজপাড়া থানার শ্রীরামপুর গ্রামের মৃত বুলবুলের ছেলে মো. তমেস (৫০) এবং ইসলামপুর (শ্রীরামপুর) গ্রামের মৃত সাবান আলীর ছেলে মো. মাসুদ রানাকে (৪০) মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড দেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট