চারঘাটে ৮৮০ পিস ইয়াবাসহমাদক কারবারি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
রাজশাহীর চারঘাটে ৮৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আল হেলাল (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। এ সময় মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি সিম ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এসআরবি-৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার দিবাগত রাত ে ৩টা ৪০ মিনিটে রাজশাহী জেলার চারঘাট থানার মোক্তারপুর গ্রামে অভিযান চালানো হয়। এসআরবি-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি অপারেশন দল আল হেলালের বাড়ির উত্তর পাশের শয়নকক্ষে অভিযান পরিচালনা করে। এ সময় কক্ষের দেয়ালে টানানো স্যামসাং মনিটরের পেছনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি সিম ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযানে আল হেলালকে গ্রেপ্তার করা হয়। তিনি মোক্তারপুর গ্রামের মো. রুহুল আমিন ও মোছা. হেলেনা বেগমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে ইয়াবা সংগ্রহ করে চারঘাটসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিলেন বলেও স্বীকার করেছেন। আল হেলালের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
