এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি, তথ্য চাইল বোর্ড

ডিগ্রি প্রথম বর্ষের ২৩ সেপ্টেম্বরের পরীক্ষার তারিখ পরিবর্তন

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের পরীক্ষা একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, বুধবারের নির্ধারিত পরীক্ষা বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর সময় দুপুর ১টা ৩০ মিনিট এবং পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী অপরিবর্তিত থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে বলা হয়েছে, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থী, কলেজ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সবাইকে পরিবর্তিত সময়সূচি অনুসরণ করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো। সূত্র: কালের কন্ঠ

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট