সংসদে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। তিনি সংসদ চালুর দীর্ঘ পাঁচ মাস পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে অধিবেশনে যোগ দেন। এরপর পৌনে ৬টায় সংসদে বক্তব্য দেন। শপথ নেওয়ার পর এই প্রথমবারের মতো তিনি সংসদে বক্তব্য দিলেন। এসময় সংসদে পিনপতন নীরবতা দেখা যায়। সংসদে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে মির্জা আব্বাস বলেন, ‘সংসদে ফিরে এসেছি কাজ করার জন্য। মানুষের জন্য কাজ করতে চাই। দীর্ঘ পাঁচ মাস ধরে চিকিৎসাধীন আছি। বিদেশে চিকিৎসাধীন ছিলাম, এখনো আছি। আবেগ-ভালোবাসার কারণে সংসদে আসতে হয়েছে।’ এসময় তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। সূত্র: জাগো নিউজ

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট