নগরীতে যুবকের  বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট রাখার অপরাধে ইমন আলী (২৬) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

শাহমখদুম থানা পুলিশ জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শাহমখদুম থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভুগরইল মধ্যপাড়া এলাকার মো. হোসেন আলীর ছেলে ইমন আলীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে পাঁচটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালতে ট্যাপেন্টাডল রাখার অপরাধ প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমন আলীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট