ডেঙ্গু সচেতনতা বিষয়ে ধর্মীয় নেতাদের কর্মশালা
স্টাফ রিপোর্টার:
গতকাল মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সম্মেলন কক্ষে ডেঙ্গু সচেতনতা জোরদারে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, বিভাগীয় কার্যালয় এর ব্যাবস্থপনা ও ইউনিসেফ বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হাবিবুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ে ডেঙ্গুজ্বর অত্যন্ত আতঙ্কের কারণ হয়ে উঠেছে। অথচ এটি খুব সহজেই প্রতিরোধ করা সম্ভব। শুধু আমাদেরকে একটু স্বচেতন হতে হবে। ডেঙ্গুজ্বর একটি মশা বাহিত ভাইরাল জ্বর। যা মূলত এডিস মশার কামড়ের মাধ্যমে মানুষের আক্রান্ত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. এস আই এম রাজিবুল করিম, সিভিল সার্জন রাজশাহী। ডা. এস আই এম রাজিবুল করিম তাঁর বক্তব্যে বলেন, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলে ভীত হবার কোন কারণ নেই। এটা স্বল্পমূল্যের ও সহজলভ্য ওষুধের দ্বারা নিরাময় যোগ্য। তবে দ্রুত অভিজ্ঞ চিকৎসকের স্মরণাপন্ন হওয়া জরুরি। কর্মশালায় অন্যান্যের মধ্যে কক্তব্য দেন শেখ মুর্শিদুল ইসলাম, উপ সচিব, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, মোঃ জাকির হোসেন, পরিচালক, ইসলামী বিশ্বকোষ বিভাগ, ইসলামিক সফাউন্ডেশন ঢাকা ও ইউনিসেফ বাংলাদেশ এর সোস্যাল এন্ড বিহেভিয়ার জেঞ্জ অফিসার উম্মে হালিমা। কর্মশালাটি সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশন, রাজশাহীর বিভাগীয় কার্যালয়ের পরিচালক এ কে এম মুজাহিদুল ইসলাম।
