রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে কর্ণহার থানা ও মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- কর্ণহার থানার বিলনেপালপাড়া ঘোষপুকুর গ্রামের মো: সেলিম হোসেনের ছেলে মো: আনোয়ার হোসেন (৩২) এবং বোয়ালিয়া থানার বালিয়াপুকুর গ্রামের মৃত তসলিম উদ্দিনের ছেলে মো: নাহিদ হাসান (৩০)। উভয়ই রাজশাহী মহানগরীর বাসিন্দা।

গত ৯ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে কর্ণহার থানার বিলনেপালপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আনোয়ারকে এবং গতকাল ১০ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক সোয়া ৮ টার দিকে বোয়ালিয়া থানার বালিয়াপুকুর এলাকা থেকে নাহিদকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে আনোয়ারের কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট ও নাহিদের কাছ থেকে ৭ পিস ইয়াবা এবং ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি নাহিদের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া থানায় ৭ টি মাদক মামলা চলমান রয়েছে। 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *