নাটোরে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ

নাটোর প্রতিনিধি

রোগীর চাপ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। উত্তরের জেলা নাটোরে হঠাৎ বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। একদিনে (বুধবার বিকাল থেকে গতকাল সকাল ১০টা পর্যন্ত) ডায়রিয়ার উপসর্গ নিয়ে নাটোর সদর হাসপাতালে ভর্তি হয়েছে ১০৬ জন। এর মধ্যে পুরুষ ৫৯ জন এবং নারী ও শিশু ৪৭ জন। রোগীর চাপ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। একই সঙ্গে স্যালাইন সংকট থাকায় বাইরে থেকে কিনে নিতে হচ্ছে রোগীদের।হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জেলার বিভিন্ন এলাকা থেকে এসব রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তবে আক্রান্তদের অধিকাংশই নাটোর পৌরসভার কানাইখালী, কান্দিভিটা, চকরামপুর, পটুয়াপাড়া, রামাইগাছি ও বড় হরিশপুর এলাকার বাসিন্দা।নাটোর সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. আনিসুজ্জামান পিয়াস বলেন, ‘ডায়রিয়ার প্রাথমিক লক্ষণ দেখে দুটি কারণ অনুমান করা হচ্ছে। পানিবাহিত কিংবা আবহাওয়া পরিবর্তনের কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়ে থাকতে পারে।’তবে রোগীর সংখ্যা বাড়লেও পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট