সাপাহারে নয়া ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

সাপাহার প্রতিনিধি

নওগাঁর সাপাহার থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজার সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সাপাহার থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাপাহার প্রেসক্লাবের সভাপতি তছলিম উদ্দীন, সাধারণ সম্পাদক বাবুল আকতার, সহ-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শরিফ তালুকদার ও সাংবাদিক নয়ন বাবু উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে নবাগত ওসি শাহীন রেজা সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে সাপাহারে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের কাঙ্ক্ষিত পুলিশি সেবা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। সাংবাদিকরা নবাগত ওসিকে দায়িত্ব পালনে সহযোগিতার আশ্বাস দেন এবং সাপাহারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট