প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর নামের আগে ‘মহামান্য’-’মাননীয়’ ব্যবহার করা হবে না
সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র এবং সারসংক্ষেপে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নামের সাথে দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে সম্বোধনের ক্ষেত্রে সম্মানসূচক ‘মহামান্য’-’মাননীয়’ ব্যবহার করা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়।
পরিপত্রে বলা হয়, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে রাষ্ট্রীয় কাজ ও দাপ্তরিক নথিপত্রে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের পদবির আগে আর ‘মহামান্য’ কিংবা ‘মাননীয়’ লেখা যাবে না। পরিপত্রে সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ ও এর অধীনস্থ সব দপ্তরকে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার জন্য অনুরোধ জানানো হয়েছে। গতকাল বুধবার থেকেই এই আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র: ইনকিলাব
