রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু
স্টাফ রিপোর্টার
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইমরুল কায়েস হৃদয় (২৬) নামের এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। এর ঘণ্টাখানেক আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইমরুল কায়েসের বাড়ি পাবনার বেড়া উপজেলায়। ভর্তির পর পরই তিনি মারা যান। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ২০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র পেয়েছেন ১৮ জন। বর্তমানে হাসপাতালে ৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
