মোহনপুরে দেশি চোলাই মদ উদ্ধার

স্টাফ রিপোর্টার

রাজশাহীর মোহনপুরে পরিত্যক্ত অবস্থায় ৪৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মোহনপুর থানায় মামলা করা হয়েছে।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার বিকেল ৩টা ৪৫ মিনিটে রাজশাহী জেলার মোহনপুর থানার ঘাসিগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসুপুকুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-৫, সিপিএসসি, রাজশাহীর একটি চৌকস অভিযানিক দল এ অভিযান চালায়। অভিযানিক দল বাসুপুকুর গ্রামের জনৈক নরেশ, রঞ্জিত ও রিপনের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে তাদের পৃথক পৃথক বসতবাড়ির রান্নাঘরের ভেতর থেকে ৪৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের মধ্যে ২৫০ মিলিলিটার ধারণক্ষমতার ১৮০টি বোতল ছিল। র‌্যাব জানায়, পলাতক আসামিরা হলেন, ওই এলাকার নরেশ (৩০), রঞ্জিত (৩৩) ও রিপন (৩২)। তাদের সবার বাড়ি মোহনপুর থানার  বাসুপুকুর গ্রামে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট