মান্দার ইউএনও’র সাথে আইডিয়াল প্রেসক্লাব সাংবাদিকদের সাক্ষাৎ
মান্দা প্রতিনিধি
নওগাঁর মান্দায় সদ্য যোগদান কৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিয়া খাতুন এর সাথে ‘মান্দা আইডিয়াল প্রেসক্লাব’ সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৫ ঘটিকায় সৌজন্য সাক্ষাৎকালে প্রেসক্লাব সদস্য বৃন্দের সাথে শোহার্ধপূর্ণ পরিবেশে, পারস্পারিক পরিচিতির মধ্য দিয়ে মান্দা উপজেলার সার্বিক উন্নয়ন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ মত বিনিময় অনুষ্ঠিত হয়।
নবাগতে ইউএনও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বৃহৎ এই উপজেলার কাঙ্খিত উন্নয়নে গণমাধ্যম কর্মীদের ঐকান্তিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি। সেই সাথে গণমাধ্যম কর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ক্ষেত্রে, পেশাগত দায়িত্ব পালনে সর্বাত্মক পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ।
এ সময় উপস্থিত ছিলেন মান্দা আইডিয়াল প্রেসক্লাবের সভাপতি এম. রেজাউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব বাবুল হোসেন, সহ-সভাপতি ডেন্টিস্ট সোহেল রানা, সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম উজ্জল, সম্মানিত সদস্য ইসরাফিল হোসেন, সানোয়ার হোসেন, সোহানুর রহমান, মাস্টার সাইফুল প্রমুখ।
